হোম > রাজনীতি > এনসিপি

আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাদির কবর জেয়ারতের মাধ্যমে প্রচারের সমাপ্তি

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ছবি: আমার দেশ

শহীদ ওসমান বিন হাদির কবর জেয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারে আনুষ্ঠানিক সমাপ্তি টেনেছেন ঢাকা-৮ আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

ভোটের আগমুহূর্তে তিনি শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন বাংলাদেশের প্রত্যয়ে জনগণের দোয়া কামনা করেন।

মঙ্গলবার ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায় করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। নামাজ শেষে তিনি মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে শহিদ ওসমান বিন হাদির কবর জেয়ারত করেন। এ সময় তার সঙ্গে দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

কবর জেয়ারতের শুরুতে পবিত্র কুরআনের সুরা ইখলাস ও দুরুদ শরীফ পাঠ করা হয়।

পরে দেশের মানুষের কল্যাণ, শান্তি ও উন্নয়নের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জেয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যেখানে প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে থাকবে ক্ষমা, সহনশীলতা ও সহযোগিতা। তিনি বলেন, অতীতে যারা আমাকে এবং আমার সহযোদ্ধাদের বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, তাদের সবাইকে আমরা ক্ষমা করে দিয়েছি।

তিনি আরও বলেন, আমরা কারো বিরোধী নই; বরং সব রাজনৈতিক শক্তি ও সাধারণ মানুষের সহযোগী হিসেবে কাজ করতে চাই। এ সময় আসন্ন ১২ তারিখের নির্বাচনে সবাইকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি এবং একটি সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী জাতীয়তাবাদী রাজনীতির গুরুত্ব তুলে ধরেন এবং বিভাজনের রাজনীতির কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, বিভক্ত রাজনীতি নয়- ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। নির্বাচনে জয়ী হলে ঢাকা–৮ আসনের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি।

এ সময় তিনি জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ও রাজনৈতিক অবস্থান নিয়েও নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি তার সংগঠন ও ভবিষ্যৎ সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন।

কবর জেয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার ইতি টানলেও ভোটের দিন পর্যন্ত জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

নেপালের নির্বাচনে সফল জেন-জি, বাংলাদেশে কেন হোঁচট খেল

গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ ঘোষণা’ করে আন্দোলন: এনসিপি

বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ ফুটে উঠছে

তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের স্ট্যাটাস

ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদের

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন নাহিদ ইসলাম