হোম > রাজনীতি > এনসিপি

নুসরাতের মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ মে: ইসি

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র আগামী ২ মে যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের এক আদেশের পরিপ্রেক্ষিতে ইসি এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইসির যুগ্ম সচিব ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসি সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুম। কারণ আদালত থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে নুসরাতের নাম অন্তর্ভুক্ত করে জোটের পক্ষ থেকে ১৩ জনের নাম পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান।

উল্লেখ, ২০০৪ সালের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনসংক্রান্ত বিধানে বলা আছে, সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে জোটের কথা বলা আছে।

এদিকে শুনানি করা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র গ্রহণ ও বাছাইয়ের এই নির্দেশ দেওয়া হয়েছে। ইসির ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ মে ১১টায় ঢাকার নির্বাচন কমিশন সচিবালয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এই বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন। পরে সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেন।

এএস

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, ৪ ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

মোংলায় মোতোয়ালির বিরুদ্ধে মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

নীলু ও জাদুর সাইকেল

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

মৃত্যু মামলায় আদালতে জমা ম্যারাডোনার বাবার মেডিকেল রিপোর্ট!