হোম > রাজনীতি > এনসিপি

সীমান্তে বিজিবির সাহসিকতার প্রশংসা সারজিসের

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম সীমান্তে বিজিবির সাহসিকতার প্রশংসা করেছেন।

বুধবার ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্পর্ক হতে হবে সমতার, মর্যাদার।

কথা হবে চোখে চোখ রেখে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সম্মানের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয়। সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি, সাবাস।

উল্লেখ্য: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা সীমান্তে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রায় ৩০ মিনিটের পতাকা বৈঠকেওকোনো সমাধান না হওয়ায় সীমান্তে অবস্থান নিয়েছে বিজিবি ও স্থানীয়রা। আজ বুধবার সকালের দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এ ঘটনা ঘটে। আর এই উত্তেজনা নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দেখা গেছে, নাগরিকত্বহীন ওই ব্যক্তিকে নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ব্যক্তিকে বিএসএফ ধাক্কা দিয়ে বাংলাদেশর দিকে দিলে বিজিবি পাল্টা ধাক্কা দিয়ে ভারত সীমান্তে পাঠিয়ে দেয়। এ সময় বিএসএফের এক সদস্য গুলি চালানোর কথা বললে পাল্টা হুঁশিয়ারি দিয়ে বিজিবির সদস্যরা বলেন, ‘আপনারা গুলি করলে আমি বসে থাকব? আমাদেরও গুলি আছে। গুলি করবেন মানে? গুলি করতে বললেন কেন?’

মানিব্যাগ ছিনিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ, মাদরাসা ছাত্রের হাত-পা বিচ্ছিন্ন

দশমিনায় তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে শহররক্ষা বাঁধ ও সড়ক

গণভোটের রায় বাস্তবায়নে আমরা অপেক্ষায় থাকলাম

সরকারের ঘোষণার আগেই কর্মী পাঠানোর নামে প্রতারণা, রিক্রুটিং এজেন্সিকে সিলগালা

পদ্মা থেকে মাত্র ৩০০ মিটার দূরে স্কুল, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

অদৃশ্য এক শক্তিতে ফ্যাসিবাদের সময় গ্যাস উত্তোলনের বিন্দুমাত্র চেষ্টা করা হয়নি

শ্রীপুরে ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীকে কারাদণ্ড

ভারতে মুসলিম এলাকায় গুড়িয়ে দেওয়া হলো ৭০ বাড়ি

জাকিয়া খানের ৭৬ মাসের জেল ও ৬৮৩ কোটি টাকা ফেরতের নির্দেশ

বিরোধী দলকে সভাপতি না দিয়েই সব সংসদীয় কমিটি গঠন