হোম > রাজনীতি > এনসিপি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ম্যাগাজিন ‘গণগ্রাফিতি’র মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ম্যাগাজিন ‘গণগ্রাফিতি’র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের সম্পাদনায় প্রকাশিত এই ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয় বৃহস্পতিবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার মোড়ক উন্মোচন মঞ্চে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদের সভাপতিত্বে এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, লেখক ও অ্যাকটিভিস্ট মোহাম্মদ সজল, এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং কবি ও গবেষক ইমরান মাহফুজ।

অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, জুলাই অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের তরুণদের অবদান অসামান্য। ৫ আগস্ট তারা যা করেছে তা প্রশংসার দাবিদার। তবে তাদের আরও পড়াশোনা ও জ্ঞানচর্চার প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, সারা দেশে আন্দোলনের সময় দেয়ালে আঁকা ও লেখা বিভিন্ন গ্রাফিতি সংগ্রহ করা হচ্ছে। এসব গ্রাফিতি নিয়ে শিগগিরই একটি বিশেষ সংস্করণ প্রকাশ করা হবে বলে তিনি জানান।

লেখক ও অ্যাকটিভিস্ট মোহাম্মদ সজল বলেন, রাষ্ট্রকে কোনো ব্যক্তি বা পরিবারের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করার যে প্রবণতা উপমহাদেশে দীর্ঘদিন ধরে চলে আসছে, সেই প্রথার বিরুদ্ধে প্রথম বড় আঘাত ছিল জুলাইয়ের অভ্যুত্থান।

এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেন, অভ্যুত্থানকালে বিভিন্ন দেয়ালে লেখা স্লোগানগুলো আজ অনেক সময় টেলিভিশন টকশোতে সমালোচিত হয়। ‘গণগ্রাফিতি’ নামটির মধ্যেই জনগণের কণ্ঠস্বরকে লিপিবদ্ধ করার একটি বিশেষ তাৎপর্য রয়েছে।

প্রকাশিত ম্যাগাজিনটির প্রথম সংখ্যায় জুলাই গণঅভ্যুত্থান, সংস্কার ও নির্বাচন নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ তিন প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপির ভাবনা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গিও এতে স্থান পেয়েছে। এছাড়া রয়েছে বিশেষ সাক্ষাৎকার, প্রবন্ধ ও অভ্যুত্থান সংশ্লিষ্ট গল্প।

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

‘বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন বাকের, সম্পাদক তাহমীদ

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’