হোম > রাজনীতি > এনসিপি

তিন আসনে এনসিপির প্রার্থীর রিভিউ আবেদন

স্টাফ রিপোর্টার

ঢাকা-৮, পঞ্চগড়-১ ও দিনাজপুর-৫ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা নির্বাচন কমিশনে ফলাফল পুনর্গণনার আবেদন করেছেন বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আসিফ মাহমুদ বলেন, ৩০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি ৬টিতে জয় পেয়েছে। এসব আসনে মোট ২২ লাখ ৭০ হাজার ৩২ ভোট পড়েছে শাপলা কলি প্রতীকে, কাস্টিং ভোটের সাড়ে তিন শতাংশ।

তিনি আরো বলেন, ঢাকা-৮, পঞ্চগড়-১ ও দিনাজপুর-৫ আসনে এনসিপির প্রার্থীরা এগিয়ে থাকলেও দীর্ঘ সময় ফল আটকে রাখা, একাধিকবার গণনা ও ‘কাটাকাটির’ মাধ্যমে অল্প ব্যবধানে পরাজিত দেখানো হয়েছে। এসব আসনে পুনর্গণনার আবেদন নির্বাচন কমিশনে করা হয়েছে।

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়াবে: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ কি মানা হচ্ছে

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সীমান্তে কোনো ভারতীয় পুশইন চলবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা

এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মান্নার পদত্যাগ

প্রধানমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস