হোম > রাজনীতি > এনসিপি

এনসিপির ৩৬ দফা ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু

স্টাফ রিপোর্টার

জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইশতেহার অনুষ্ঠান। ছবি: আমার দেশ।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা ইশতেহার ঘোষণা অনুষ্ঠান। শুক্রবার বিকেল পৌনে ৪টায় রাজধানী গুলশানের লেকশোর গ্র‍্যান্ড হোটেলে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত এনসিপি নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক ও সাংবাদিকরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গান।

কিছুক্ষণের মধ্যে এনসিপির 'তারুণ্য ও মর্যাদার ৩৬ দফা ইশতেহার' ঘোষণা করবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কবি ও চিন্তক ফরহাদ মজহার প্রমুখ।

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

‘বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন বাকের, সম্পাদক তাহমীদ

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, জড়িতদের বিচারের দাবি এনসিপির

মেয়র পদে লড়তে কুমিল্লা সিটির ভোটার তারিকুল