হোম > রাজনীতি > এনসিপি

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এ বছরের মধ্যে স্থানীয় নির্বাচন দেওয়া সম্ভব নয়। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাও একই কথা বলেছেন। তাদের বক্তব্য অনুযায়ী মনে হচ্ছে, তারা নির্বাচন পিছিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে নিতে চায়।

সারজিস আলম বলেন, বর্তমানে উপজেলা পর্যায়ে কোনো নির্বাচিত চেয়ারম্যান নেই। তারা আবার ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে। আমরা শুনছি তারা জেলা পরিষদ বিলুপ্ত করার চিন্তা করছে। জনগণের অধিকার কুক্ষিগত করে অপশাসন কায়েমের চেষ্টা করলে তা তাদের জন্য হিতে বিপরীত হবে।

তিনি আরও বলেন, তারা ইতিমধ্যে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশন প্রশাসনে পরাজিত ও অযোগ্য নেতাকর্মীদের বসিয়ে দিয়েছে। এসব প্রতিষ্ঠানকে তারা লুটপাট ও চাঁদাবাজির খাতে পরিণত করার চেষ্টা করছে।

এনসিপির এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের আগে তারা বলেছিল দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। এখন তারা সরকার গঠন করেছে তাহলে কি মানুষের সেবার প্রয়োজন নেই? এই প্রশ্নের উত্তর তাদের দিতে হবে।

এই বছরের মধ্যে দ্রুত সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় তারা বিরোধীদলকে রাজপথে নামতে বাধ্য করবে। আর আমরা যখন রাজপথে নামি, তখন বলা হয় আমরা সরকারকে অস্থিতিশীল করতে চাই। আমরা বলতে চাই আমাদের যেন রাজপথে নামতে না হয়, সে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।

স্থানীয় নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা গ্রহণযোগ্য নয় জানিয়ে তিনি বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যেই আমরা সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ ও পৌর নির্বাচনের আয়োজন দেখতে চাই। সেই অনুযায়ী নির্বাচন কমিশন ও স্থানীয় সরকারকে প্রস্তুতি নিতে হবে।

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রস্তাবিত জাতীয় বাজেট শ্রমজীবী মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

গণমাধ্যমের আনুগত্য কেবল সত্যের প্রতি, জনগণের প্রতি

সীমান্তে কাঁটাতার ও নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না: নাহিদ

ইসলামী ব্যাংক এস আলমের হাতে তুলে দেওয়ার পাঁয়তারা হচ্ছে: নাহিদ

এনসিপি সমর্থিত ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

এনসিপির সর্বোচ্চ ফোরামে যুক্ত হলেন আরো ছয় নেতা

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, প্রতারণার বাজেট: এনসিপি

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে যুক্ত হলেন ৬ নেতা