হোম > রাজনীতি > এনসিপি

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

সারজিস আলম

আমার দেশ অনলাইন

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগকে স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সারজিস লিখেছেন, অন্তর্বর্তী সরকার শুধু একটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছিল, তাতেই বিএনপির মতে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছিল। আজকে দেশের ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ করা হয়েছে, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক। এখন আর দেশের গণতন্ত্র ধ্বংস হচ্ছে না।

তিনি লিখেছেন, নির্বাচিত সরকারের অধীনে অবিলম্বে সব স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দলীয় লোকজনের পদায়নের মাধ্যমে দেশে লুটপাটের রাজনীতি বন্ধ করতে হবে।

সারজিস লিখেছেন, এখন দলীয় লোকদের প্রশাসক বানাবে, তাদের মাধ্যমে সুবিধাভোগী তৈরি করবে, ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ফায়দা নেবে, অতঃপর তাদের দিয়ে ওই জায়গায় নির্বাচন করিয়ে নির্বাচিত করার পাঁয়তারা করবে; এই রাজনৈতিক নীলনকশা স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ।

এনসিপির এই নেতা লিখেছেন, জনাব তারেক রহমানকে ঠিক করতে হবে— তারা অতীত থেকে শিক্ষা নেবে, নাকি কতিপয় অতিচালাকের পরামর্শে স্বৈরাচারের পথে হাঁটবে। নিশ্চয়ই অতিচালাকের গলায় দড়ি!’

১০ ভুক্তভোগীর অভিযোগ, তবুও অধরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিয়ান

অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার

নাইটগার্ডের মতো পৌরসভাকে পাহারা দিয়ে রেখেছি: পৌর নির্বাহী কর্মকর্তা

মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ

গণভোটের রায় বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে হবে

যে ফুলের খুশবুতে জাহান মাতোয়ারা

হাসনাত ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি

ঢাকা আলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

আল নাসরকে জিতিয়ে হাজার গোলের আরও কাছে রোনালদো