হোম > রাজনীতি > এনসিপি

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা জারার

স্টাফ রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো জাতীয় সংসদে পাস হওয়া না হওয়া নিয়ে সরকারি দল বিএনপির তীব্র সমালোচনা করেছেন এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী ডা. তাসনিম জারা।

শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের উদ্যোগে তীব্র সমালোচনা করেন ডা. তাসনিম জারা।

বিএনপি সরকারের এ সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন, এতে বিচারহীনতার সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে।

পোস্টে জারা লেখেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে। সরকারের যুক্তি হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে বা কাউকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি লাগবে।

তাসনিম জারা প্রশ্ন তোলেন, যদি গুমের অভিযোগ ওঠা কোনো বাহিনীর সদস্যের বিরুদ্ধে তদন্ত করতে একই সরকারের অনুমতি নিতে হয়, তাহলে আদৌ সুষ্ঠু বিচার সম্ভব কি না।

তিনি বলেন, অতীতেও গুমের শিকার পরিবারগুলো এই ধরনের অনুমতির জটিলতার কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছে।

জারা লেখেন, রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু যখন বলা হয় যে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে কিংবা কাউকে গ্রেপ্তার করতে সরকারের পূর্বানুমতি লাগবে, তখন রাষ্ট্র মূলত নিজেকেই জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে। আইনের চোখে সবাই সমান; এই সর্বজনীন সাংবিধানিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এটি।

সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, আইনকে হতে হয় অন্ধ ও নিরপেক্ষ। আর তা না হলে, সেই আইন হয় ক্ষমতাধারীদের সুরক্ষা দেওয়ার এবং সাধারণ জনগণকে নিষ্পেষণের হাতিয়ার।

পুনর্গঠিত হচ্ছে এনসিপির কমিটি, যেকোনো সময় ঘোষণা

পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি

কাঠামোগত ধর্মবিদ্বেষের কবর রচনার মাধ্যমেই রাষ্ট্র বিনির্মাণের সূচনা হবে: আশরাফ মাহদী

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আব্দুল্লাহ

ড. ইউনূসকে হেনস্তা আ.লীগের চরিত্র উন্মোচিত করেছে: নাহিদ ইসলাম

চাঁদাবাজ আর স্বৈরাচার একাকার হয়ে গেছে: নাহিদ ইসলাম

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির