হোম > রাজনীতি > এনসিপি

আহ্বায়ক মীর শোয়াইব, সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন

এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটি

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্য বিশিষ্ট একটি বৃহৎ ও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় (রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা) থেকে এই সাংগঠনিক নির্দেশ জারি করা হয়।

কমিটি ঘোষণার স্মারকে যৌথভাবে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।

চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফসান জানি রিয়াজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল।

এছাড়া, সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নিজাম উদ্দিন এবং হুজ্জাতুল্লাহ বিন ফারুক। কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সম্মানিত সদস্য হিসেবে সর্বমোট ১৬৮ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম মহানগরে দলের নতুন এই কমিটি গঠন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, ৪১ ওয়ার্ডের সংগঠকদের নিয়ে প্রায় ১০০০ সংগঠকদের বাছাইকৃত তথ্য নিয়ে মহানগর কমিটি গঠিত হয়েছে, যেখানে প্রাধান্য পেয়েছে প্রাক্তন রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, তরুণ জুলাইযোদ্ধা, প্রবাসী এবং স্থানীয় মান্যগণ্য ব্যক্তি।

আগামীর চট্রগ্রামের রাজনীতির নতুন পাটাতন তৈরি করবে এই মহানগর কমিটি।

এলআর

আমি ও আমার পরিবারের কেউ কখনো ভারত যাইনি: সারজিস

নাগরিকের জীবন-জীবিকার নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: আরিফুল

সরকারি ধান কেনার পুরো ব্যবস্থা সিন্ডিকেট নির্ভর: আতিক মুজাহিদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপি নেতা সিফাত

শুধু ভারত নয়, পুরো পৃথিবীতে আমরা কোনো রাষ্ট্রবিরোধী নই: সারজিস আলম

৫ মে হেফাজতের আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে নাহিদের প্রশ্ন

নবাগতদের যাচাই-বাছাইয়ে এনসিপির সার্চ কমিটি

এনসিপি ২০৩৬ সালের মধ্যে সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে: সারজিস

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী তালিকায় আছেন যারা

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা