হোম > রাজনীতি > এনসিপি

৬ কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

স্টাফ রিপোর্টার

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ছয় কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনি অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ বলেন, এই কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে ।

তিনি বলেন, ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল কলেজ, ইস্কাটন গার্ডেন কেন্দ্রে যেসব ভোট বাতিল হয়েছে, সেগুলো বৈধ ধরার জন্য চাপ তৈরি করছেন মির্জা আব্বাস ও তার লোকজন।

শাহীন আহমেদ খান বলেন, মাহবুব আলী ইনস্টিটিউট, মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট গণনা শেষে আমরা ফলের কাগজও হাতে পেয়েছি। এখন এসব কেন্দ্রের ফল পুনরায় গণনার জন্য প্রভাব বিস্তার করছেন মির্জা আব্বাস। ভোটকেন্দ্র থেকে কাউকে বের হতে দিচ্ছেন না। জিম্মি করে রেখেছে। আর পল্টনের পরিবার-পরিকল্পনা কেন্দ্রে গণনা শেষ হয়েছে। কিন্তু এর ফল প্রকাশ করতে বাধা দিচ্ছে বিএনপির লোকজন।

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

নেপালের নির্বাচনে সফল জেন-জি, বাংলাদেশে কেন হোঁচট খেল

গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ ঘোষণা’ করে আন্দোলন: এনসিপি

বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ ফুটে উঠছে

তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের স্ট্যাটাস

ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদের

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন নাহিদ ইসলাম