হোম > রাজনীতি > এনসিপি

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন

অভিযোগ আসিফ মাহমুদেরর

স্টাফ রিপোর্টার

সরকারি কোষাগারের টাকা ব্যবহার করে ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসক নির্বাচনি প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার বিকালে রাজধানীর নাখালপাড়ার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ বিতরণ কর্মসূচি শেষে তিনি এ অভিযোগ করেন।

আসিফ মাহমুদ জানান, এনসিপির পক্ষ থেকে ৫ দফা দাবি দেওয়া হয়েছে, তারা চেয়ারে বসে নির্বাচন করতে পারবেন না। তারা লাখ লাখ পোস্টার লাগিয়ে নগরকে দূষিত করছেন। আবাসিক এলাকা, এমনকি মেট্রো স্টেশনেও গরুর হাট বসানো হয়েছে। এই অব্যবস্থাপনাই প্রমাণ করে তারা মেয়র হওয়ার যোগ্য নন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপি সমর্থিত মেয়রপ্রার্থী বলেন, স্থানীয় নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। জোটগতভাবে নির্বাচনে যাবে কি না তা তফসিলের পর দলগুলোর সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে। যা স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের ব্যর্থতা, কারণ আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ আছে। কার্যক্রম নিষিদ্ধ একটি দল কোনোভাবেই নির্বাচনে অংশ নিতে পারে না।

‘দলীয় ব্যানার ছেড়ে শর্ত মেনে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন’— প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার এমন বক্তব্যের জবাবে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়া নিয়ে সরকারের একটি পক্ষ বিরোধিতা করছে, আরেক উপদেষ্টা বলছেন, শর্ত মেনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। আমি মনে করি, সরকার নিজেই আওয়ামী লীগকে নিয়ে ধোঁয়াশায় রয়েছে।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এনসিপির পক্ষ থেকে সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচি চলছে। এতে আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এনসিপি সমর্থিত মেয়র-প্রার্থী আরিফুল ইসলাম আদীব।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী আরিফুল ইসলাম আদীব বলেন, ঢাকার বিএনপির দুই প্রশাসক দায়িত্ব পালনে ব্যর্থতা, কোরবানি পশুর হাট ম্যানেজমেন্ট, বর্জ্য অপসারণ, নাগরিক ভোগান্তি কমাতে ব্যর্থ হয়েছে। একই সাথে সিটি কর্পোরেশনের অর্থ, লোগো, জনবল ব্যবহার করে নিজেদের মেয়রপ্রার্থী হিসেবে প্রচারনা করছেন। ফলে নৈতিকভাবে তারা কোনভাবেই দায়িত্বে থাকতে পারেন না।

এনসিপির সপ্তাহব্যাপী বৃক্ষ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ আলম প্রমুখ। কর্মসূচি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম সদস্য সচিব আবু বকর ও সহ-সাংগঠনিক সম্পাদক নুর আমিন খান। এনসিপি ঢাকা মহানগর উত্তরের পরিবেশ ও জলবায়ু সেল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচিটি বাস্তবায়ন করছে।

নাহিদ ইসলাম–ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, গণভোট সংস্কার বাস্তবায়ন নিয়ে আলোচনা

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন

নাহিদ ইসলামের সঙ্গে ইইউ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক

বিএনপি প্রতিনিধিদের সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সাক্ষাৎ

এনসিপি আরো ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করবে

আইসিএপিপির সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ এনসিপির

পরিবেশ দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের গাছ বিতরণ এনসিপির আরিফুলের

বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত হচ্ছে দক্ষিণ এশিয়ার তরুণরা

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব