হোম > রাজনীতি > এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা

আমার দেশ অনলাইন

যশোরের বেনাপোল বাজারে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে চোরাগোপ্তা হামলা করা হয়েছে। বুধবার দুপুর সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়। তবে গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক এবং অন্য নেতারা নিরাপদে রয়েছেন। বুধবার ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব তথ্য জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুক পোস্টে লেখেন, ‘সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে আল্লাহর রহমতে আমরা সবাই নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে। আল্লাহ ভরসা।

এমবি

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

ঢাকার দুই সিটিতে নাসির-আসিফকে মেয়র প্রার্থী ঘোষণা এনসিপির

‘বিএনপি কথা দিয়ে কথা রাখছে না, স্বৈরতান্ত্রিক পথে হাঁটছে’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি বাকের, সম্পাদক তাহমিদ

ছাত্রশক্তির সভাপতি হচ্ছেন বাকের, সম্পাদক তাহমীদ

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, জড়িতদের বিচারের দাবি এনসিপির

মেয়র পদে লড়তে কুমিল্লা সিটির ভোটার তারিকুল

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ