হোম > রাজনীতি > এনসিপি

আসাদুজ্জামান নূর ছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার সাংস্কৃতিক খুঁটি ও চালিকাশক্তি: এনসিপি

জন্মদিনের শুভেচ্ছা জানানোয় গণমাধ্যমের সমালোচনা

আমার দেশ অনলাইন

আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী ও হত্যা এবং দুর্নীতির মামলায় কারারুদ্ধ আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশ করায় কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মাচরাঙা টেলিভিশনসহ কয়েকটি গণমাধ্যমে ছাত্র-জনতার ওপর হত্যাযজ্ঞ ও নজিরবিহীন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কারারুদ্ধ সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে ‘সংস্কৃতিকর্মী’ কিংবা ‘সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ পরিচয়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশ করতে দেখা গেছে। এ ধরনের সংবাদ প্রকাশের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে দলটি।

এনসিপির বক্তব্য, সংস্কৃতি কেবল শিষ্টাচার নয়; এটি স্বৈরাচার ও ফ্যাসিবাদী বয়ান তৈরির অন্যতম বড় হাতিয়ার। দলটির দাবি, আসাদুজ্জামান নূর শুধু একজন অভিনয়শিল্পী ছিলেন না, তিনি ছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার দীর্ঘদিনের সাংস্কৃতিক খুঁটি ও চালিকাশক্তি।

বিজ্ঞপ্তিতে আরো অভিযোগ করা হয়, ছাত্র-জনতার ওপর চালানো গণহত্যা ও রাষ্ট্রীয় গুমের মতো গুরুতর অপরাধে কারারুদ্ধ আসাদুজ্জামান নূরকে মানবিকতার প্রলেপ দিয়ে গণমাধ্যমে ইতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে। দলটির মতে, শহীদদের রক্তের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা, নির্যাতিত হাজারো পরিবারের অনুভূতির প্রতি উপহাস এবং ফ্যাসিবাদের ভয়াবহ অপরাধ আড়াল করার অপচেষ্টার অংশ এটি।

এনসিপি সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে মানবতাবিরোধী অপরাধের সহযোগী, রাজনৈতিক অপরাধী ও ফ্যাসিবাদের দোসরদের অপরাধ লঘু করার চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে ফ্যাসিবাদের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালনকে গণমাধ্যমের নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতি অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান জানানো হয়েছে। এনসিপির মতে, গণমাধ্যমের জবাবদিহি নিশ্চিত করা এবং এ ধরনের প্রবণতা রোধে কমিশন গঠন জরুরি।

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ

এক স্বৈরাচার বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দ্রব্যমূল্য বাংলাদেশে: নাসীরুদ্দীন পাটওয়ারী

চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

তুরাগে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার, নিরপেক্ষ তদন্ত চান নাহিদ

গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই

এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীদের জায়গা নেই

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম