হোম > রাজনীতি > এনসিপি

এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবার ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিয়েছেন ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে তিনি লেখেন— ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।’

এর আগে, শনিবার রাতে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তাব দিয়েছেন।

পোস্টে শিশির মনির লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রিপরিষদ গঠন করব ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, সাধারণত সংসদীয় গণতন্ত্রে ‘ছায়া মন্ত্রিসভা’ হলো বিরোধী দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে গঠিত একটি বিকল্প কাঠামো, যা ক্ষমতাসীন সরকারের সমান্তরালে কাজ করে। এই ব্যবস্থার মূল কাজ হলো সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা, ভুলত্রুটি ধরিয়ে দেওয়া এবং জনস্বার্থে বিকল্প নীতি প্রস্তাব করা। যদিও ছায়া মন্ত্রিসভার কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, তবে এটি সরকারকে নিয়মিত জবাবদিহির মধ্যে রাখে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদের প্রস্তুত রাখে।

জিয়ানগরে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পীরগঞ্জে বিলের পানিতে ডুবে কৃষকের মৃত্যু

মুসলিম বিশ্বের সংকটে আরব আমিরাতের বিতর্কিত ভূমিকা

যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করল কানাডা

দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস নিয়ে আবহাওয়া অফিসের নয়া বার্তা

মানিকগঞ্জে অসহায় যমুনা রানীর পাশে দাঁড়ালেন খাদ্যমন্ত্রী

মোহন ভগবতের অনুষ্ঠানে সায় নেই জোহরান মামদানির

ঝিনাইদহে বাসের চাপায় স্ত্রীসহ সেনাসদস্য নিহত

মানদণ্ড পূরণে ব্যর্থ, বাজার থেকে ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করতে ঢাকায় চালু হচ্ছে আলাদা সেন্টার