হোম > রাজনীতি > এনসিপি

হাসনাতের বাসায় অভিযানের বিষয়ে যা জানা গেল

আমার দেশ অনলাইন

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বাসায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে। তবে তথ্যটি ভুয়া বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, প্রচারিত ভিডিওটি হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযানের নয় এবং তার বাসায় এমন কোনো অভিযানও হয়নি। প্রকৃতপক্ষে সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও তার তিন সঙ্গীকে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনাকে উক্ত দাবি হিসেবে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে গত ৯ ফেব্রুয়ারি একাত্তর টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি সাভারে সেনা অভিযানের দৃশ্য।

এ বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে অনলাইন গণমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের বিস্তারিত অংশ থেকে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা নাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এছাড়া হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযানের দাবির বিষয়ে দেশীয় মূলধারার সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত কোনো সূত্রেও কোনো তথ্যের উল্লেখ পাওয়া যায়নি। সুতরাং, সাভারে যৌথ বাহিনীর অভিযানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা ও তার তিন সঙ্গীকে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনাকে হাসনাত আবদুল্লাহর বাসায় সেনা অভিযান দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম