হোম > রাজনীতি > এনসিপি

শেষ পর্যন্ত চেষ্টা করব জোট যেন অটুট থাকে: নাহিদ ইসলাম

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

মতানৈক্য থাকলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বেই শেষ পর্যন্ত আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচনি জোটের বিষয়ে আশাবাদী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, শেষ পর্যন্ত চেষ্টা করব, এই জোট যেন অটুট থাকে। কারও মতানৈক্য থাকলেও জোট গঠনের প্রক্রিয়া এগিয়ে যাবে।

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম এ কথা বলেন।

নাহিদ বলেন, এই জোট নিয়ে আকাঙ্ক্ষার জায়গা আছে, এটা জনগণ বুঝে। নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে। প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে, এটা আমাদের প্রত্যাশা। জোট গঠনের প্রক্রিয়ার সময় বেশি দিন না হওয়ায় কিছু মতভিন্নতা রয়েছে। এটা কেটে যাবে।

এনসিপির আহ্বায়ক জানান, ৩০০ সংসদীয় আসনে কোনো দলীয় প্রার্থী হবে না। জোটের প্রার্থী হবে। সবাই সবাইকে সহযোগিতা করবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে আসিফ মাহমুদের চ্যালেঞ্জ

এটাই এনসিপির মূল বসন্ত: হাসনাত আবদুল্লাহ

থানাকে দলীয় নিয়ন্ত্রণের হাতিয়ার নয়, নাগরিকদের আস্থার প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে

আন্দোলন দমনের চেষ্টা করলে পরিণতি আরও খারাপ হবে: সারজিস

রাজধানীতে এনসিপির বিক্ষোভ, হামলাকারীদের গ্রেপ্তার দাবি

সরকারের ব্যর্থতায় খুন, ধর্ষণ ও নিরাপত্তাহীনতা বেড়েছে: আসিফ মাহমুদ

হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত-সারজিসের ফেসবুক পোস্ট

হামলার শিকার হওয়ার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে এনসিপির মশাল মিছিল

বাজেট যেন লুটেরাদের জন্য না হয়