হোম > রাজনীতি > এনসিপি

উত্তরায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারে ক্যারাভ্যান

ঢাকা-১৮ আসন

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ঢাকা-১৮ আসনের উত্তরখান ও দক্ষিণখান থানার বিভিন্ন এলাকায় ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে ঢাকা-১৮ আসনে জামায়াত-এনসিপিসহ ১০ দলের ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী আরিফুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।

সরেজমিনে দেখা যায়, ক্যারাভ্যানের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। এছাড়া প্রচারণাকালে গাড়িতে শাপলা কলি প্রতীক এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গান পরিবেশন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। পথে পথে মানুষ থেমে ক্যারাভ্যানের প্রচার লক্ষ্য করেন এবং অনেককেই ইতিবাচক সাড়া দিতে দেখা যায়।

এর আগে, উদ্বোধনী বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, ভারতীয় আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতেই আমরা ১০ দল 'ঐক্যবদ্ধ বাংলাদেশ' জোট গঠন করেছি। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটে 'হ্যাঁ'-এর পক্ষে জনমত গড়ে তুলতে প্রচারণা চালাচ্ছি।

তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আর সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নতুন বাংলাদেশের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে আসন্ন নির্বাচনে ১০ দলীয় জোটকে বিজয়ী করতে হবে এবং গণভোটে 'হ্যাঁ'-কে জয়ী করতে হবে।

তিনি আরও বলেন, গণভোটে 'হ্যাঁ' ভোট জয়ী হলে কেউ চাইলেই আর স্বৈরাচার হতে পারবে না। আমরা এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশ হবে জনতার। সে লক্ষ্যে আমরা প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

টিভির পর্দায় বিশ্বকাপের সেমিফাইনালের দুই ম্যাচের পুনঃপ্রচার ও ক্রিকেটের রোমাঞ্চ

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, অপ্রতিরোধ্য আর্জেন্টিনা ফাইনালে

স্বরাষ্ট্রমন্ত্রীসহ অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত: নাসীরুদ্দীন পাটওয়ারী

মাতৃত্বকালীন ৪০ শতাংশ উপস্থিতিতে পরীক্ষায় অংশ নিতে পারবেন রাবির ছাত্রীরা

শেষের ম্যাজিকে ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

আর্জেন্টিনা কাপ জিতলে আবার একটা বিয়ে করবো: পরীমনি

মিঠামইনে উপজেলা বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

বাংলাদেশে স্ত্রী খোঁজায় কড়া সতর্কতা চীনের

মাদকদ্রব্য অধিদপ্তরের কনস্টেবলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা