হোম > রাজনীতি > এনসিপি

কোনো ফ্যাসিস্ট যেন সংসদে বক্তব্য দিয়ে কলুষিত করতে না পারে

সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘সবাই স্বীকার করে নিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কারণে আমরা মহান সংসদে বসতে পেরেছি। সবাই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সৈনিক। আপনার প্রতি নিবেদন থাকবে, কোনও ফ্যাসিস্ট ও তার দোসর যাতে আজকের সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত না করতে পারে।’

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ আহবান জানান নাহিদ। তিনি বলেন, ‘আমরা ফ্যাসিস্টমুক্ত, ফ্যাসিবাদের দোসরমুক্ত জাতীয় সংসদ চাই।’ ইনকিলাব জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করেন তিনি।

এর আগে জাতীয় সংসদ অধিবেশনে উত্থাপিত শোক প্রস্তাবে ইনকিলাব মঞ্চের আহবায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদিসহ কয়েকজন শহীদের নাম অন্তর্ভূক্ত করার প্রস্তাব করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পরে নামগুলো শোক প্রস্তাবে অন্তর্ভূক্ত করা হবে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ প্রস্তাব করেন নাহিদ। প্রস্তাবিত অন্য দুই নাম হলো- বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ ও সীমান্তে হত্যাকাণ্ডের শিকার কিশোরী ফেলানী খাতুন। নাহিদ ইসলামের দাবির পরিপ্রেক্ষিতে তালিকায় নামগুলো যুক্ত করা হয়েছে।

‘গুম’ নিয়ে এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভিকটিম বিচার পায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেল চুরির অভিযোগে আটক পুলিশ সদস্য বরখাস্ত

পুলিশ সদস্যকে থাপ্পড়, সেই ছাত্রদল নেতা গ্রেপ্তার

রংপুরের হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্তের দাবি

গুমের বিচার নিশ্চিত করতে শক্তিশালী আইন ও স্বাধীন তদন্তের দাবি

চাঁদাবাজির প্রতিবাদ, নিজ দলের কর্মীর হাতে যুবদল নেতা খুন

২৬ বছরে দেশে এইচআইভি সংক্রমণের হার সর্বোচ্চ

বিএনপি নেতার বাড়িতে লুটপাটের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

সড়ক দুর্ঘটনায় আমার দেশ-এর মেশিন অপারেটর নিহত

পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা