হোম > রাজনীতি > এনসিপি

হামলার শিকার হওয়ার পর যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার দেশ অনলাইন

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুউদ্দিন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেলা প্রশাসকের বাসভবনের ঠিক বিপরীতে পৌর কালেক্টর জামে মসজিদে জুমআর নামাজ আদায় শেষে বের হওয়ার পরপরই ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী পুলিশের উপস্থিতিতেই হামলা শুরু করে। প্রথমে ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয়, এরপর হকিস্টিক দিয়ে অতর্কিতভাবে আঘাত করা হয়। তিনজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকজন আহত হন। আমাকে এবং এনসিপির যুগ্ম সদস্য তারেক রেজাকে লক্ষ্য করেও কিল-ঘুষি মারা হয়।

এ সময় হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা এবং মানিব্যাগ ছিনিয়ে নেয়।

ঘটনার পর আমরা বর্তমানে থানায় অবস্থান করছি এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।ছাত্রদল, যুবদল, বিএনপি আবার থানার সামনে হামলার প্রস্তুতি নিচ্ছে।’

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম