হোম > রাজনীতি > এনসিপি

সংসদের আগামী অধিবেশনে যাব কি না নিশ্চিত নয়: নাহিদ

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, তারা বর্তমানে এই সংসদ অধিবেশনে থাকলেও পরবর্তী অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে এখনো নিশ্চিত নন। শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের লংমার্চের সমাপনী সমাবেশে তিনি এ কথা বলেন।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘স্বৈরাচারের রেখে যাওয়া সমস্যার সমাধান যদি আপনি করতে না পারেন, তবে সেটা সবার আগে জনগণের কাছে স্বীকার করুন। স্বীকার করুন যে, এই সমস্যার সমাধান আপনার একার পক্ষে সম্ভব নয়। বিরোধী দল সমর্থন না দিলে এই দেশ আপনার পক্ষে একা চালানো সম্ভব নয়। এই বাস্তবতা মেনে নিন।’

পতিত স্বৈরাচারকে ফেরানোর পথ তৈরি করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘আমরা স্বৈরাচারকে বা পতিত স্বৈরাচারকে আসার কোনো পথ করে দিচ্ছি না। এই পথ আপনারাই করে দিচ্ছেন। কারণ, জনগণকে আপনারা সমস্যার সমাধান দিতে পারছেন না। তাদের হক আপনারা আদায় করতে পারছেন না। ফলে জনগণ কিন্তু বিকল্প খুঁজছে এবং সেই বিকল্প আজকের লংমার্চে বাংলাদেশের জনগণ দেখেছে—বিকল্প শক্তি কারা।’

নতুন কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা যেমন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি এবং পতিত স্বৈরাচার কোনোভাবেই এই দেশে ফেরত আসতে পারবে না, একইভাবে নতুন কোনো স্বৈরাচার হওয়ার রাস্তাও আমরা এই বাংলাদেশে হতে দেব না, ইনশাআল্লাহ।’

যতদিন রাষ্ট্রসংলাপ ফোরাম থাকবে, ততদিন মুখপাত্র শহীদ আবু সাঈদ

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

ফেনীতে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে অপহরণ: গ্রেপ্তার ৬

নতুন কোচ নিয়োগে যাচাই-বাছাই করবে বাফুফে

মদিনার সব মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের সুযোগ পাবেন নারীরা

হাদি ও শাপলা হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে: মামুনুল হক

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

পাকিস্তান ক্রিকেটের প্রধান শত্রু তারা নিজেরাই: ম্যাথু হেইডেন

‘বিপ্লব সম্পর্কে আপনাদের এ বি সি ধারণাও নাই’

ভারতে এক জেলায় ছয় মাসে ২৯ জনের আত্মহত্যা কি বিয়ের পাত্রী না পেয়ে?