হোম > রাজনীতি > এনসিপি

বিএনপি প্রতিনিধিদের সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

ঢাকায় সফররত এশিয়ার রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর মহাসচিব ওহ সং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টামো: ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সোমবার বিএনপি চেয়ারম্যানের গুলশানস্থ রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক রাজনৈতিক সহযোগিতা, গণতন্ত্রের বিকাশ এবং আইসিএপিপি ও বিএনপির মধ্যকার সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

বৈঠকে আইসিএপিপির মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে সংস্থাটির স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে আমন্ত্রণ জানান। তিনি জুনের শেষ সপ্তাহে মঙ্গোলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিএপিপির স্ট্যান্ডিং কমিটির পরবর্তী বৈঠকে বিএনপির অংশগ্রহণ কামনা করেন। একই সঙ্গে তিনি আগামী নভেম্বর মাসে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপির ১৩তম সাধারণ পরিষদ-এ বিএনপির প্রতিনিধিদলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বৈঠকে বিএনপি নেতৃবৃন্দ আইসিএপিপি মহাসচিবের এই আমন্ত্রণকে আন্তরিকভাবে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন যে, আইসিএপিপির এই প্ল্যাটফর্‌ম এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে এই অঞ্চলে শান্তি, গণতন্ত্র, স্থিতিশীলতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একযোগে কাজ করার অধিকতর সুযোগ সৃষ্টি হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উভয় পক্ষই ভবিষ্যতে বিএনপি ও আইসিএপিপির মধ্যকার সহযোগিতা আরও সম্প্রসারণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএমআর

এনসিপি আরো ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করবে

আইসিএপিপির সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ এনসিপির

পরিবেশ দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের গাছ বিতরণ এনসিপির আরিফুলের

বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ

জুলাই বিপ্লব থেকে অনুপ্রাণিত হচ্ছে দক্ষিণ এশিয়ার তরুণরা

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

বিদ্যুতের দাম বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয় বাড়াবে: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটরদের ভ্যাট নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ কি মানা হচ্ছে