হোম > রাজনীতি > এনসিপি

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

স্টাফ রিপোর্টার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা নাহিদের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২১ সেপ্টেম্বর) অপ্রতিমের শোকসন্তপ্ত বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির নেতৃবৃন্দ।

এ সময় তারা শোকাহত পরিবারের পাশে থাকার জোরালো আশ্বাস দেন এবং অপ্রতিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

সাক্ষাৎকালে মোবাইল ফোনে অপ্রতিমের বাবা ও মায়ের সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।

অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, ‘অপ্রতিম হত্যা একটি মর্মান্তিক ঘটনা। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্তকরণ এবং আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

উল্লেখ্য, নিহত ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান এবং কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১৯ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় ইতোমধ্যে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছে।

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

হেবা ইস্যুতে আইনমন্ত্রীর বক্তব্য অস্পষ্ট, আপত্তি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের