হোম > রাজনীতি > এনসিপি

ঢাকায় নতুন কর্মসূচি ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ঢাকা আজাদি’ শিরোনামে নতুন প্রচারণা কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আসছে আগামী প্রচারণা: ঢাকা আজাদি।’

নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, “আমরা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাব, মানুষের কথা শুনছি, সমাজ গুছিয়ে নেব, দুর্নীতি, অন্যায়, অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করব।”

তিনি আরও লেখেন, ‘জেগে উঠবে ঢাকা। Dhaka will be Azad. বাংলাদেশের সুন্দর ভবিষ্যতের জন্য।’

পোস্টে ‘#DhakaAzadi’ হ্যাশট্যাগ ব্যবহার করা হয় এবং ‘Azadi Jatra - আজাদি যাত্রা’ অনুসরণের আহ্বান জানানো হয়।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম