হোম > রাজনীতি > এনসিপি

জোটের চূড়ান্ত সমঝোতা: এনসিপি লড়বে ৩০ আসনে

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

জামায়াতে ইসলামীর নেতৃত্বে প্রক্রিয়াধীন ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি- এনসিপিকে লড়াইয়ের জন্য ৩০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক সংবাদ সম্মেলনে ২৫৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে জামায়াতে ইসলামীসহ ১০ দল। এদিন সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না।

ঘোষিত তালিকা অনুযায়ী জামায়াতে ইসলামী পেয়েছে ১৭৯টি আসন, এনসিপি ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসন, খেলাফত মজলিস ১০টি আসন, এলডিপি ৭টি আসন, এবি পার্টি ৩টি আসন, নেজামে ইসলামি পার্টি ২টি আসন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসন। বাকি ৪৭টি আসন রাখা হয়েছে ইসলামী আন্দোলনের জন্য।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম