হোম > রাজনীতি > এনসিপি

আমি ও আমার পরিবারের কেউ কখনো ভারত যাইনি: সারজিস

স্টাফ রিপোর্টার

সম্প্রতি ভারতে গিয়ে পিতার চিকিৎসা করিয়েছিলেন বলে দেশটির গণমাধ্যমে ছড়ানো খবরকে ‘আওয়ামী গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেছেন, আমি ও আমার বাবাসহ পরিবারের কেউ কোনোদিন চিকিৎসা তো দূরের কথা, অন্য কোনো প্রয়োজনেও কখনো ভারত যাইনি। এটা আওয়ামী গুজব। এই গুজবকে যাচাই না করে নিউজ আকারে যখন কলকাতার মিডিয়ায় ফলাও করে প্রচার করে তখন তাদের মিডিয়ার বেহাল দশা আর কোয়ালিটি বোঝা যায়।

বৃহস্পতিবার ভারতীয় একটি নিউজ পোর্টালে এ সংক্রান্ত খবর প্রকাশের পর আমার দেশকে এ প্রতিক্রিয়া জানান সারজিস আলম।

সারজিস আলম বলেন, আমি আমার বক্তব্যে যা বলেছি সেটা খুবই স্পষ্ট। আমরা পৃথিবীর কোনো রাষ্ট্রবিরোধী নই। এমনকি ভারত বিদ্বেষীও নই। কিন্তু ভারতের সম্পর্ক হতে হবে বাংলাদেশ রাষ্ট্রের সাথে, বাংলাদেশের জনগণের সাথে। কোনো তাবেদারি করা ক্ষমতাসীন দলের সাথে সম্পর্ক করে বাংলাদেশের ওপরে শুধু ভারতই নয় অন্য কোনো দেশেরও আধিপত্য আর মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই মুসলমানদের নিয়ে যে ধরনের বিষদগার করেছেন, উগ্র মুসলিমবিদ্বেষী বক্তব্য দিয়েছেন সেটা লজ্জাজনক, ধিক্কারের উপযুক্ত।

তিনি বলেন, শুধু ভারত নয়, পৃথিবীর যেকোনো দেশে শুধু ধর্ম পরিচয়ের কারণে যদি তাদের ওপরে অন্যায় করা হয় আমরা সেটার প্রতিবাদ জানাবো।

সারজিস আরও বলেন, সীমান্তে আমাদের ভাইদের হত্যা করে ভারত যদি মনে করে তাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে, সেটা কখনোই সম্ভব নয়। সম্পর্ক হতে হবে সমতার, সম্মানের।

এএস

সৌদিতে আহত বাংলাদেশিদের খোঁজ নিলেন এনসিপি নেতারা

দক্ষিণ এশিয়াকে ফ্যাসিবাদমুক্ত করতে হবে—ভারতের জেন-জি আন্দোলনে নাহিদের সংহতি

রিয়াদ বিমানবন্দরে প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও শোক প্রকাশ এনসিপির

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জাতীয় যুবশক্তির

বিএনপির লোকজন কি পড়াশোনা করে না, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর

সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নতুন করে ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে

‘তিন লাখ মানুষকে ৫ মিনিট আগে জানানো হলো, পরীক্ষা ক্যান্সেল—কী নির্মম রসিকতা!’

অভিজিৎ দীপকেসহ ভারতের আন্দোলনকারীদের আটকের নিন্দা যুবশক্তির

আলেমদের নিজস্ব রাজনীতি করতে হবে, অন্যের গেমের গুটি হওয়া যাবে না

জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ তামীম