হোম > রাজনীতি > এনসিপি

ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ইসি ঘেরাও

নাহিদের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

নাহিদ ইসলাম। ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন নিয়ে প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা না তুলে নিলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাহিদ ইসলাম।

সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে রোববার ইসি ওই নির্দেশনা দেয়।

নির্দেশনায় জানানো হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। বাকিদের ফোন রাখা যাবে না।

নাহিদ ইসলাম বলেন, ‘ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে, ৪০০ মিটারের মধ্যে ফোন নিয়ে যেতে পারবে না, আজকে সন্ধ্যার মধ্যে এই বিধিবিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।’

তিনি বলেন, ‘ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব করলে; ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে অবস্থা হয়েছিল তার চাইতেও ভয়াবহ হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনের বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু অনেকেরটা তারা নিচ্ছে না।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘এমন আচরণ দেখে মনে হচ্ছে তাদের কেউ বাধ্য করছে এবং যদি কেউ বাধ্য না করে থাকে, তাহলে ধরে নেব তারা নিজেরাই দালালি করছে। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র দখল করা হলে লাঠি হাতে দখলদারদের প্রতিহত করা হবে।’

আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেসির উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে: বেকহ্যাম

ঢাকার সঙ্গে সম্পর্কে আস্থা পুনর্গঠনে দিল্লিকে পরামর্শ ভারতের সাবেক জেনারেলের

মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু

রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, রানাসহ ৮ জনের রায় পিছিয়েছে

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

কুমিল্লায় হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

পদত্যাগ করলেন মার্কিন সেনাবাহিনীর সচিব ড্রিসকল