হোম > রাজনীতি > এনসিপি

চাঁদাবাজি রুখতে ব্যবসায়ীদের পাশে থাকবো: এনসিপি নেতা আদীব

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরায় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি রুখে দিতে ব্যবসায়ী সমাজের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা-১৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, এখানে (ঢাকা-১৮) ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করা হচ্ছে। সেই ব্যবসায়ী ভাইদের বলতে চাই- নতুন বাংলাদেশ গড়তে আপনাদের পাশে সর্বদা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রস্তুত আছে। আমরা সব ধরনের জোর-জুলুমের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইনসাফের ঢাকা-১৮ আসন গড়বো ইনশাআল্লাহ।

শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনি প্রচারের ২য় দিন উত্তরা ১২ নম্বর সেক্টরে এক পথসভার বক্তৃতায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তব্যে আরিফুল ইসলাম আদীব বলেন, আমরা জনগণের প্রত্যেকটি ভোট হিসাব করে সংরক্ষণ করবো। নির্বাচনে শান্তিপূর্ণভাবে জনগণ রায় প্রকাশ করবে। কেউ যদি জনগণের শান্তিপূর্ণ ভোটে বাধা দেয় তাহলে আমরা জীবন দিয়ে হলেও জনগণের ভোট রক্ষা করবো।

উত্তরার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে দীর্ঘদিন উদ্যোগ নেওয়া হয়নি জানিয়ে জামায়াত-এনসিপি জোটপ্রার্থী বলেন, এই বৃহত্তর উত্তরায় আমরা দেখতে পাই তীব্র যানজটের সমস্যা। উত্তরার অধিকাংশ এলাকা প্রায় ১০ বছর ধরে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলেও এখনো এর অনেক জায়গা নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমরা পুরো ঢাকা-১৮ আসনকে এই অব্যবস্থাপনা থেকে মুক্ত করবো।

নির্বাচনি প্রচারের ২য় দিন ১০ দলীয় জোটপ্রার্থীর সমর্থনে উত্তরার একাধিক স্থানে গণসংযোগ চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ ১০ দলীয় জোটের নেতাকর্মীরা। দুপুরে জুমার নামাজের পর উত্তরার আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় শাপলা কলি প্রতীকের লিফলেট বিতরণ করেন প্রার্থী আরিফুল ইসলাম আদীব।

কুমিল্লা সিটিতে এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম

ওমরাহ করতে সৌদি আরব পৌঁছেছেন নাহিদ ইসলাম

৬ মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনসহ ৫ দাবি এনসিপির

পাঁচ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত

উমরাহ পালনে আজ সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম

সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অফার করেছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

গণরায়ের বিরুদ্ধে গেলে জনগণই তাদের প্রত্যাখ্যান করবে: আসিফ মাহমুদ

সংস্কার সংসদে বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে সরকার