হোম > রাজনীতি > এনসিপি

নতুন কোনো লুটেরাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন কোনো লুটেরাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আদর্শ স্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনি প্রচারের জনসভার বক্তব্যে তিনি এ কথা বলেন।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ঢাকা ১৫ বাসীর সৌভাগ্য যে, জামায়াতের আমির এই আসন থেকে নির্বাচন করছেন। তিনি তিনি ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের কান্ডারী। সারাদেশে তার পক্ষে যে জনজোয়ার নেমে এসেছে, তা ১২ ফেব্রুয়ারি দেখা যাবে।

তিনি সরকার ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। অন্য কোনো প্লান কাজে দেবে না। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। কোনো বৈষম্য মানা হবে না। আমাদেরকে মাঠে নামতে বাধ্য করবেন না।

বিএনপির বিভিন্ন কার্ড দেওয়ার ঘোষণা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, কার্ড পাক, কিন্তু জনগণ পর্যন্ত এটা পৌঁছাবেতো? ঘুষ দেওয়া লাগবে নাতো? একদিকে কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে, অন্য দিকে ঋণখেলাফিদের প্রার্থী করা হচ্ছে। নতুন কোনো লুটেরাদের ক্ষমতায় যেতে দেওয়া হবে না। তিনি ১০ দলীয় জোটের মার্কাকে জয়ী এবং হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য খণ্ডিতভাবে প্রচারের তীব্র নিন্দা এনসিপির

জ্বালানি সংকট সমাধানে সংস্কারের পথে যেতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দ্রুত বিচার দাবি এনসিপির

শহীদ ওসমান হাদীর উত্তরসূরীরা মাথা নত করবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে যাবেন

মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে কি বলবেন: প্রধানমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতারা

‘সরকার অপরাধকে শক্তিশালী করেছে আর বিচারকে করেছে দুর্বল’

সাহস থাকলে ২০০১-০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: সরকারকে নাহিদ

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি