হোম > রাজনীতি > এনসিপি

এনসিপি নেতারা কে কোথায় ঈদ করবেন

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদুল আজহা উদযাপন করবেন।

এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম নিজ নির্বাচনি এলাকা ঢাকা ১১ আসনের অন্তর্ভুক্ত পূর্ব রামপুরা সালামবাগ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

সকাল ৭টায় সেখানে নামাজ আদায় শেষে তিনি সর্বস্তরের জনতার সাথে ঈদের সালাম ও শুভেচ্ছা বিনিময় করবেন।

এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন নিজ এলাকা রংপুরের কাউনিয়া উপজেলার ভায়ারহাটে মুন্সিপাড়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী হাট হাইস্কুল মাঠ ঈদগাহে নামাজ আদায় করবেন।

এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবীদ্বারে নিজ গ্রাম গোপালনগরে ঈদ করবেন।

গত ঈদুল ফিতরে হাসনাত আব্দুল্লাহ নিজ গ্রাম গোপালনগরে কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করেছিলেন, এবার ঈদুল আজহায় দেবীদ্বার পৌরসভার কোন একটি মসজিদে সকাল সকাল ঈদের নামাজ আদায় করে কোরবানি করবেন।

এনসিপি ক্ষমতায় গেলে সীমান্তে সুরক্ষা দেবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

অন্তর্বর্তী সরকার নয়, বিএনপি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে

নড়াইল এনসিপির আহ্বায়ক জাহিদুল, সদস্যসচিব মাহমুদা

নিরাপত্তাজনিত কারণে পাটওয়ারীর মতিঝিলের অফিস বন্ধ ঘোষণা

এনসিপির ঢাকা মহানগর উত্তরের ৪৮ ওয়ার্ড সমন্বয় কমিটি অনুমোদন

বিএনপিও পুলিশকে লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চায়: হাসনাত

ইনকিলাবের মিছিল গড়ে তোলো, ইনসাফের বাংলার জন্য ঐক্যবদ্ধ হও

কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা

মানুষের অধিকার, ন্যায়বিচার ও মর্যাদার পক্ষে দাঁড়ানোই প্রকৃত দেশপ্রেম

ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না: হাসনাত আবদুল্লাহ