হোম > রাজনীতি > এনসিপি

হাসনাত কেন মনজুর আলমের বাসায় যান, জানালেন বাকের

আমার দেশ অনলাইন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যান এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। পরে বাসার সামনে একদল যুবক জড়ো হয়ে নিজেদের জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে তাকে বিভিন্ন প্রশ্ন করেন -এমন কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এনিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

পোস্টে বাকের মজুমদার দাবি করেছেন, সাবেক মেয়র মনজুর আলম এনসিপির সমর্থনে সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী।

তিনি লিখেছেন, ‘বিএনপির নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন সাবেক মেয়র মঞ্জু তার রাজনৈতিক প্রোগ্রাম পরিচালনা করছেন। আওয়ামী লীগ করেছে এরকম অনেকেই অভ্যুত্থানের পক্ষ নিয়েছেন। মঞ্জু বিএনপি আওয়ামী লীগ দুটোই করেছেন এবং ৫ই আগস্টের পরে বিএনপির পক্ষ থেকে মেয়র মঞ্জুর বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।’

ছাত্রশক্তির এই নেতা আরো লেখেন, ‘আজ যখন হাসনাত আব্দুল্লাহ মেয়র মঞ্জুর সঙ্গে দেখা করতে গিয়েছেন তখন বিএনপির আরেক পক্ষ সেখানে গিয়ে মব চালাচ্ছে। মূলত সাবেক মেয়র মঞ্জু এনসিপির সমর্থনে চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে নির্বাচন করতে চাচ্ছেন।’

আবু বাকের মজুমদার বলেন, ‘বিএনপি যেখানে অন্তর্কোন্দলে বিভক্ত সেখানে এনসিপির শক্তিশালী ক্যান্ডিডেট তাদের ভয়ের কারণ হবে এটাই স্বাভাবিক। বিএনপি যেখানে সারা দেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে সেখানে বিএনপির উচিত মব কালচার বাদ দিয়ে নিরপরাধ মানুষের রাজনৈতিক অধিকারের প্রতি সচেতন হওয়া। পাশাপাশি নতুন করে বিএনপির কোলে উঠা কিছু মিডিয়া যেভাবে ন্যারেটিভ দিচ্ছেন তাদেরকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানাচ্ছি।’

যুবদলের নেতৃত্বে মব সন্ত্রাসের ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা

পহেলা বৈশাখে এনসিপির বর্ণিল শোভাযাত্রা, ছিল গানের আয়োজন ও মেলা

সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান

সৃষ্ট সংকটের পরিণতি বিএনপি সরকারকে ভোগ করতে হবে

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম

ক্ষমতার স্বাদ পেয়ে বিএনপি জনগণের কথা ভুলে গেছে

অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম

এনসিপি নেত্রী রাফিয়া রাফির অকালমৃত্যু

বিচার বিভাগের স্বাধীনতা আসলে কোথায়, হাসনাতের প্রশ্ন

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি