হোম > রাজনীতি > এনসিপি

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

স্টাফ রিপোর্টার

ঢাকা-৮ আসনের ১১দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারীর (শাহবাগ পশ্চিম থানার) পরীবাগ মসজিদসংলগ্ন ২১ নং ওয়ার্ডের নির্বাচনি ক্যাম্পে হামলা হয়েছে। দুপুর ১টার দিকে কিছু সন্ত্রাসী হঠাৎ আসে এবং বলে, তোদের নেতা কেন মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলে? তোদের ক্যাম্প উড়িয়ে দিব, কখনো অফিস করতে পারবি না, অফিস জ্বালিয়ে দেওয়া হবে।

বলার সঙ্গে সঙ্গে তারা হত্যাচেষ্টার উদ্দেশ্যে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এবং এলোপাতাড়ি কিল-ঘুসি, লাথি মারতে থাকে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জোটের কর্মীরা এ সময় প্রতিরোধ করলে তারা কিছুক্ষণ ধ্বস্তাধস্তি করে পালিয়ে যায়। এ সময় চারজন জামায়াত কর্মী আহত হন, যার মধ্যে একজন গুরুতর আহত। গুরুতর আহত সুমন নামের কর্মীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রাত ১১:৩০ মিনিটে অত্র ক্যাম্পের সামনে ঢাকা-৮ আসনের ধানের শীষের মির্জা আব্বাসের কর্মীরা এসে স্লোগান দেয় এবং হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

সংস্কার থেকে পেছালে ফের অভ্যুত্থান: হাসনাতের হুঁশিয়ারি

নেপালের নির্বাচনে সফল জেন-জি, বাংলাদেশে কেন হোঁচট খেল

গণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ ঘোষণা’ করে আন্দোলন: এনসিপি

বর্তমান সরকারের মধ্যে স্বৈরাচারের সব লক্ষণ ফুটে উঠছে

তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি আসিফ মাহমুদ

বিএনপি সংস্কারবিরোধী দল, ক্ষমতায় এসে মুখোশ উন্মোচন হচ্ছে: নাহিদ

গণভোটের রায় অমান্য করলে সরকার টিকতে পারবে না: আখতার হোসেন

প্রধানমন্ত্রীর পুরোনো বক্তব্য নিয়ে হাসনাতের স্ট্যাটাস

ড. ইউনূসকে রাজপথে নামার আহ্বান নাহিদের

ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন নাহিদ ইসলাম