হোম > রাজনীতি > এনসিপি

সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে

সাংবাদিকদের নাহিদ ইসলাম

আমার দেশ অনলাইন

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সরকারের মনোভাব জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণের ওপর আমরা আমাদের বক্তব্য দেব। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে সরকারের মনোভাব কী? তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে একই দিন জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১১ দলের এক বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল (রবিবার) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল। ২৮ মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা।’

এদিকে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে জানতে চাওয়া হয়, সংবিধান সংস্কার কমিশন নিয়ে সভায় কোনো আলোচনা হয়েছে কি না। জবাবে তিনি বলেন, বিষয়টি ওই দিনের কার্যসূচিতে ছিল না।

তবে তিনি জানান, সংবিধান সংস্কারের বিষয়টি সরকার সংসদের মাধ্যমেই নিষ্পত্তি করতে চায়।

মন্ত্রী-আমলারা নিজেদের সন্তানদের দেশেই পড়াতে চান না: হাসনাত আবদুল্লাহ

রক্তের নেশা মেটেনি পতিত ফ্যাসিবাদী সন্ত্রাসীদের, চরিত্রেও কোনো পরিবর্তন আসেনি: নাহিদ ইসলাম

ছাত্রশক্তির নেতাকর্মীদের ওপর হামলা, খেলাফত ছাত্র মজলিসের নিন্দা

গ্রামীণ ব্যাংকে হামলা, আ.লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার আহ্বান নাহিদের

ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ

‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না’—ভারতীয় বিধায়কের মন্তব্যে কড়া প্রতিবাদ এনসিপির

আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ

সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি