হোম > রাজনীতি > এনসিপি

প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আল্লামা মামুনুল হককে ষড়যন্ত্র করে সংসদে যাওয়া ঠেকানো গেছে। কিন্তু রাজপথে তাকে থামানো সম্ভব নয়। আমরা সংসদে আছি জুলাই সনদ আর গণভোট বাস্তবায়নের কথা বলার জন্য। আর রাজপথে আছেন মামুনুল হক আর নাসীরুদ্দীন পাটওয়ারী। যদি প্রয়োজন হয়, রাজপথ আর সংসদ একাকার হয়ে যাবে।

শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ ভালো নেই উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, আমরা এখনও রয়েসয়ে কথা বলছি। দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, হাম সংকট; বিরোধীদল সর্বত্র দায়িত্বশীল ভূমিকা পালনের চেষ্টা করছে। সরকারকে সহযোগিতা করার চেষ্টা করছে। এসব নিয়ে আমরা রাজনীতি করতে চাইনি। কিন্তু সরকার বারবার কথার বরখেলাপ করছে।

ফ্যাসিবাদকে জনগণ প্রশ্রয় দেবে না উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলো দলীয়করণ করছে, প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিচ্ছে। বিচারবিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ, দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরোনো বন্দোবস্ত, পুরোনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায়, তাদেরকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না।

গণভোটের রায় প্রত্যাখ্যান করলে পরিণতি ভয়ংকর হবে উল্লেখ করে এনসিপি আহ্বায়ক বলেন, যতক্ষণ না সরকার গণভোটের গণরায় মেনে নেবে ততক্ষণ আমরা লড়াই চালিয়ে যাবো। যদি সংখ্যাগরিষ্ঠতা, দুই তৃতীয়াংশ আসন আর গায়ের জোরে গণরায়কে প্রত্যাখ্যান করে, তাহলে তাদের পরিণতিও পুরোনো ফ্যাসিবাদীদের কায়দায় হবে।

এএস

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে