হোম > রাজনীতি > এনসিপি

দেশের সংকট কালে বারবার ছাত্ররাই রাষ্ট্র ও জনগণের পাশে দাঁড়িয়েছে

বিরোধীদলীয় চিফ হুইপ আহ্বায়ক মো. নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

দেশের ইতিহাসে সংকটের সময়ে বারবার ছাত্ররাই রাষ্ট্র ও জনগণের পাশে দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা প্রতিটি আন্দোলনে সামনের সারিতে ছিল। তবে আন্দোলনের পর রাজনৈতিক দলগুলো ছাত্রসমাজের সঙ্গে বারবারই প্রতারণা করেছে। আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলগুলোকে কোণঠাসা করেছিল, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান হতে দেওয়া হবে না। স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের জীবনের ওপর দিয়েই করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন। অনুষ্ঠানে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্রনেতারা সাংবাদিক ও বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তিনি উল্লেখ করেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে ছাত্রসমাজ স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তী সময়ে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। একই ধরনের চিত্র ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও দেখা যাচ্ছে।

বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ তুলে নাহিদ বলেন, বিএনপি কোনো অভিযোগ ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে। বিচার কার্যক্রমে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের খবর পাওয়া যাচ্ছে। বিরোধীদলীয় চিফ হুইপের অভিযোগ, স্বেচ্ছায় সাক্ষ্য দেওয়া ব্যক্তিদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং তারা হুমকির মুখে রয়েছেন। এতে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, মব সৃষ্টি করে আগের গভর্নরকে সরিয়ে দেওয়া হয়েছে। একজন ঋণখেলাপি ও একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে, যা নিয়ে প্রশ্ন রয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ বিএনপির বিপক্ষে ভোট দিলেও নির্বাচনি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল নিজেদের পক্ষে নেওয়া হয়েছে। সংসদে দুই-তৃতীয়াংশ আসন নিয়ন্ত্রণে রেখে নিজেদের মতো করে আইন ও বিচার ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে।

নাহিদ ইসলাম বলেন, অতীতে ২০০৮ সালের পর আওয়ামী লীগ যেভাবে বিরোধী দলগুলোকে কোণঠাসা করেছিল, বর্তমান সরকারও সেই পথেই হাঁটছে। তবে নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

প্রয়োজনে সংসদ আর রাজপথ একাকার হয়ে যাবে: নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোতে ফের ক্ষমতার রাজনীতি মাথাচাড়া দিচ্ছে

ছাত্রলীগের মতো ক্যাম্পাসে সন্ত্রাসের রাজত্ব দেখছি: আসিফ মাহমুদ

এনসিপিতে যোগ দিয়েই সরকার পতনের হুঁশিয়ারি দিলেন ইসহাক

ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে রাজপথে প্রতিরোধ

এনসিপির ছায়াতলে ঐক্যবদ্ধ হচ্ছে জনগণ: নাহিদ ইসলাম

এনসিপিতে যোগ দিলেন ইসহাক, ফ্লোরা, রনি ও কাফি

শুক্রবার এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার, পদ ছাড়ছেন আলাউদ্দীন মোহাম্মদ

এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা

সংস্কার না হলে রাজপথে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নাহিদ ইসলামের