হোম > রাজনীতি > এনসিপি

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দ্রব্যমূল্য বাংলাদেশে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আমার দেশ অনলাইন

দক্ষিণ এশিয়ার অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় ২০ শতাংশ বেশি বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে দেশের আমদানি বন্দরগুলোতে শক্তিশালী বাজার সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ মানুষের ‘পেটে লাথি মারা’ হচ্ছে বলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।

শুক্রবার রাজধানীতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা গত এক সপ্তাহ ধরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি এবং মাঠপর্যায়ের তথ্য বিশ্লেষণ করেছি। আমাদের জরিপ অনুযায়ী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রের তুলনায় বাংলাদেশে নিত্যপণ্যের দাম ২০ শতাংশ বেশি।’

তিনি অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন আমদানি পয়েন্ট দিয়ে যেসব নিত্যপণ্য দেশে প্রবেশ করে, সেখানে একটি শক্তিশালী সিন্ডিকেট বসানো হয়েছে। দেশের বাজার নিয়ন্ত্রণকারী বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, এই সিন্ডিকেটের পেছনে রাজনৈতিক প্রভাবশালী মহলের আঁতাত রয়েছে।

এনসিপির এই নেতা আরো বলেন, বাজার সিন্ডিকেটের কারণে কৃষক, শ্রমিক, দিনমজুর ও মেহনতি মানুষের ঘরে চরম সংকট তৈরি হয়েছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণকারীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এক স্বৈরাচার বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম

চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

তুরাগে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার, নিরপেক্ষ তদন্ত চান নাহিদ

গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই

এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীদের জায়গা নেই

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম

বিএনপির মধ্যে স্বৈরাচারী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে, ব্রিটেনের সিপিআইটিকে এনসিপি

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ

সমালোচকদের গ্রেপ্তার করে সরকার স্বৈরাচারী আচরণ করছে: নাহিদ ইসলাম