হোম > রাজনীতি > এনসিপি

হাসনাত আবদুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন, তদন্তে প্রশাসন

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

ছবি: আমার দেশ।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচারে ব্যবহৃত ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার বুড়িরপাড়–খাইয়ার সড়কের গাংপাড় এলাকায় শাপলা কলি প্রতীকের সড়কে টাঙানো একটি ব্যানারে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দেয়।

ঘটনার খবর পেয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা দাবি করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ভীতিকর পরিবেশ তৈরির উদ্দেশ্যেই এ ধরনের নাশকতা চালানো হচ্ছে।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে ব্যানারটি পুড়িয়ে দেওয়া হয়। এই হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুবিতে রাজনীতি নিষিদ্ধ, তবুও প্রশাসনিক ভবনে ছাত্রদলের কর্মশালা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

পিয়নের ব্যাগ তল্লাশি নিয়ে বিরোধ, বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!