হোম > রাজনীতি > এনসিপি

আ.লীগের পুনর্বাসন নিয়ে বিএনপিকে যে বার্তা দিলেন আসিফ

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করে, তবে তারা আবারও বিপদের মুখে পড়বে। তিনি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপ দেশকে একটি ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে।

শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আগামী দিনে দেশে আওয়ামী ফ্যাসিবাদ রোধ করতে হলে আসন্ন গণভোটে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত জনমতের প্রতিফলন ঘটবে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলার উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

বক্তব্য শেষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জোর দিয়ে বলেন, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে হলে ফ্যাসিবাদের দোসরদের কোনোভাবেই রাজনৈতিক অঙ্গনে জায়গা দেওয়া যাবে না।

এদিকে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দুপুরে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহেরের পক্ষে মিছিল বের করা হয়। ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সমর্থনে আয়োজিত মিছিলটি আদমদীঘি থেকে শুরু হয়ে ৫ কিলোমিটার পথ অতিক্রম করে সান্তাহার স্টেশনে গিয়ে শেষ হয়। মিছিলে জামায়াত প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের নিজেই নেতৃত্ব দেন।

আদমদীঘির জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ, জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক সরকার, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ ও জকসুর জিএস আব্দুল আলিম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

নবাগতদের যাচাই-বাছাইয়ে এনসিপির সার্চ কমিটি

এনসিপি ২০৩৬ সালের মধ্যে সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে: সারজিস

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী তালিকায় আছেন যারা

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

আজ দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী করছে

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে

শক্তি বাড়িয়ে শক্ত ভিতে দাঁড়াচ্ছে এনসিপি

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দল ও সংগঠনের ৩০০ নেতাকর্মী

পশ্চিমবঙ্গে মুসলমান নির্যাতনের প্রভাব বাংলাদেশেও পড়বে, দায়িত্বশীল হতে হবে: নাহিদ