হোম > রাজনীতি > এনসিপি

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ

স্টাফ রিপোর্টার

আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) বিজয়ী করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ঢাকা শহরের জনগণ গ্যাস, তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা সরকারের পক্ষে ভোট দেবে, নাকি জনগণের প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করবে, তা আগামী স্থানীয় সরকার নির্বাচনেই দেখা যাবে।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে চার দফা দাবিতে আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করে।

আসিফ মাহমুদ বলেন, যারা রাড্ডার মতো ক্লিনিক গুড়িয়ে দিয়েছে, যাদের আমলে চাঁদাবাজির মাত্রা বেড়েছে, এমনকি যাদের হাত থেকে ফুটপাতও রক্ষা পায়নি, জনগণ কি তাদের ভোট দেবে? নাকি এখানে দাঁড়িয়ে থাকা তাদের প্রকৃত প্রতিনিধিদের ভোট দিয়ে নির্বাচিত করবে?

নেতাকর্মীদের উদ্দেশে আসিফ বলেন, আপনাদের সবাইকে আগামী স্থানীয় সরকার নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিচ্ছি। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টির দুর্গ গড়ে তুলতে হবে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টিকে বিজয়ী করতে হবে।

এক স্বৈরাচার বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দ্রব্যমূল্য বাংলাদেশে: নাসীরুদ্দীন পাটওয়ারী

চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

তুরাগে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার, নিরপেক্ষ তদন্ত চান নাহিদ

গণভোটের রায় না মানলে তারেক রহমানেরও ক্ষমতায় থাকার অধিকার নেই

এনসিপির কমিটিতে ৩০ বছরের কম বয়সীদের জায়গা নেই

দেশ মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী হচ্ছেন: নাহিদ ইসলাম

বিএনপির মধ্যে স্বৈরাচারী আচরণের লক্ষণ দেখা যাচ্ছে, ব্রিটেনের সিপিআইটিকে এনসিপি

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কারো অবৈধ সাম্রাজ্য টিকানোর দায়িত্ব পুলিশের নয়: হাসনাত আবদুল্লাহ