হোম > রাজনীতি > এনসিপি

শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ, প্রশ্ন আসিফ মাহমুদের

আমার দেশ অনলাইন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ। ছবি: সংগৃহীত।

ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি এই ঘটনাকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে প্রশ্ন তুলেছেন—শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এই হামলা ন্যাক্কারজনক! শহীদ হাদি হত্যার বিচার চাওয়া কি অপরাধ?।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সংঘটিত সংগঠনটির কর্মসূচিতে পুলিশের হামলায় এর সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন এক ফেসবুক পোস্টে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা। এ ঘটনায় নিন্দা জানিয়েছে জামায়াত, এনসিপিসহ অনেকে।

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

বেতনকাঠামো সম্পদবিবরণী প্রকাশের শর্তপূরণ সাপেক্ষে বাস্তবায়ন করার আহ্বান টিআইবির

কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

দুই দশক ধরে সংস্কারহীন নলছিটির সবুজবাগ সড়ক, দুর্ভোগে শত শত মানুষ

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

পুঁজিবাজারে নতুন যুগের সূচনা, ২০২৮ সালে আসছে ডেরিভেটিভস মার্কেট

গবেষণা-উদ্ভাবনে ডুয়েটকে দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় করার অঙ্গীকার উপাচার্যের

দাম বাড়ার মৌসুমে স্বস্তির খবর নিয়ে স্বপ্নের সেপ্টেম্বরজুড়ে বিশেষ অফার

চবিতে ছাত্রদলের বিরুদ্ধে হলের সিট দখলের অভিযোগ, শিক্ষার্থীদের স্মারকলিপি