হোম > রাজনীতি > এনসিপি

জুলাইযোদ্ধা কারিনার জানাজায় অংশ নেবেন নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার

সদ্য প্রয়াত জুলাইযোদ্ধা কারিনা কায়সারের জানাজায় অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন।

রোববার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা হওয়ার কথা রয়েছে।

এসময় নাহিদ ইসলামের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ শীর্ষ নেতৃবৃন্দের অনেকেই জানাজায় অংশ নেবেন। এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এসব তথ্য জানান।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে বলেন, আমাদের জুলাইয়ের সহযোদ্ধা কারিনা কায়সার চিরতরে বিদায় নিয়েছেন। আজ (রবিবার) তাঁর জানাযা এবং কাল দাফন হবে। প্রথম জানাযা, বাদ মাগরিব (বনানী ডিওএইচএস মাঠে), দ্বিতীয় জানাযা বাদ এশা (বনানী দরবার শরীফ), তৃতীয় জানাজা রাত ১০টায় (কেন্দ্রীয় শহীদ মিনার)। সকলকে যার যার সুবিধা অনুযায়ী জানাযায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষত রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকলকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই উপস্থিত থাকবো। জুলাইয়ের সকল সহযোদ্ধা, ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে আমাদের সহযোদ্ধা কারিনা কায়সারকে শেষ বিদায় জানাব।

উল্লেখ, লিভার জটিলতায় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ আজ দেশে আনা হচ্ছে। বনানী ও কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা শেষে আগামীকাল সোমবার মুন্সিগঞ্জে তাঁকে দাফন করা হবে।

এএস

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ

রামগঞ্জে বিয়ের দাবিতে অনশনে বসা সেই প্রতারক তরুণী গ্রেপ্তার

বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপনকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ বিএনপির হুইপের

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যার নেপথ্য কারণ, যা জানালেন বিজ্ঞানীরা

পুরোনো জাহাজ নিয়ে দ্বন্দ্বে জড়ালেন নেতানিয়াহু ও তার নিরাপত্তামন্ত্রী বেন গভির

সালমান শাহ হত্যা মামলায় ডন ৫ দিনের রিমান্ডে

নেত্রকোণায় বিএনপি নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি

খেলাপি ঋণ আদায়ে একীভূত ৫ ব্যাংকের ১০ হাজার মামলা

মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা