হোম > রাজনীতি > এনসিপি

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কী করবে, বলছে না বিএনপি

এনসিপির পদযাত্রায় আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

বিএনপির প্রতি ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আধিপত্যবাদবিরোধীরা ফেলানীকে শহীদ করে কাঁটাতারে ঝুলিয়ে রেখে দিয়েছিল। কিন্তু এই আগ্রাসনের বিরুদ্ধে একটি বড় দল কী করবে, তার বিষয়ে কোনো বক্তব্য দেয় নাই। বাংলাদেশের মানুষ এখন আর ব্যক্তিগত পাওয়ার হিসাব করে না, বরং সবাই মিলে কী পাবে, সেই হিসাব করে। আপনারা ঋণখেলাপিদের টাকা নেন কিন্তু ভোট দিবেন আগ্রাসনবিরোধীদের।

রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ১১ দলীয় জোট ক্ষমকায় গেলে সেনাবাহিনীর সদস্যদের জন্য দ্বিগুণ প্রশিক্ষণের ব্যবস্থা করার কথাও বলেন আসিফ মাহমুদ।

বিএনপির প্রতি ইঙ্গিত করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেন, শীতকালে চীন, রাশিয়াসহ সাইবেরিয়া থেকে অতিথি পাখি বাংলাদেশে আসে। একটি দল জাতীয়তাবাদের কথা বলে। কিন্তু বিদেশি নাগরিকদের প্রার্থী করছে। নির্বাচন শেষ হয়ে গেলে তারা আবার বিদেশে উড়াল দেবে।

তিনি বলেন, সুশাসন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়তে আমরা এসেছি। এখানকার তাঁতশিল্প ব্রিটিশ ভারত আমলেও খ্যাতি অর্জন করলেও বুর্জোয়া শাসনের ফলে সুফল পান নাই। আমরা ওয়াদা করেছি, নতুন বাংলাদেশে যার পরিশ্রম তাকেই এর মূল্য পাওয়ার ব্যবস্থা করব। দুর্নীতি-চাঁদাবাজমুক্ত ও সুশাসন নিশ্চিত করতে সাইফ মোস্তাফিজকে শাপলা কলিতে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

হাসিনার মতো ফ্যাসিস্ট শাসক হওয়া রোধ করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, একটি দলের নেতা মাইকের সামনে হ্যাঁ ভোটের পক্ষে বলছেন, কিন্তু তাদের নেতাকর্মীরা মাঠে-ময়দানে না ভোটের পক্ষে প্রচার করছে। ওই দলের নেতাকর্মীরা হ্যাঁ ভোট চাইলে তাদের নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বলবেন— গুপ্ত গুপ্ত। তাদের নেতারা অন্য দলকে মুনাফেক বলে। আমরা তাদের মুনাফেক বলতে চাই না। আশা করছি, তারা মুনাফেকি করবে না।

শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুব শক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, উত্তরাঞ্চলীয় যুগ্ম মূখ্য সংগঠক সাকিব মাহদী, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারী ইয়াছিন আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

বেতন বৃদ্ধির প্রভাবে নিত্যপণ্যের বাজারে অতিরিক্ত চাহিদার আশঙ্কা

অসুস্থ হয়ে হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইয়াসমিন

পিয়নের ব্যাগ তল্লাশি নিয়ে বিরোধ, বিচারকের খাসকামরায় পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতেমা

টেকনাফের হ্নীলা বাজারে আগুন, ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ হচ্ছে!

চীনে হবে জাতীয় হকি দলের প্রস্তুতি

ধন্যবাদ অধিনায়ক