হোম > রাজনীতি > এনসিপি

ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী ‘শাখা দায়িত্বশীল কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগার সঞ্চালনায় এবং কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সারা দেশের শাখা দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।

শনিবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে সকাল ৮টায় কর্মশালা দারসুল কুরআনের মাধ্যমে শুরু হয়। দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইয়ুবী এমপি ও হাফেজ রাশেদুল ইসলাম এমপি।

কর্মশালায় ২০২৬ সালের জন্য একটি যুগোপযোগী ও সমন্বিত কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা হয় এবং কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্যের পর দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়

সীমান্তে বিজিবির সাহসিকতার প্রশংসা সারজিসের

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন

নাহিদ ইসলাম–ইইউ রাষ্ট্রদূতের বৈঠক, গণভোট সংস্কার বাস্তবায়ন নিয়ে আলোচনা

সরকারি অর্থ খরচ করে ঢাকার দুই সিটি প্রশাসক ভোটের প্রচার চালাচ্ছেন

নাহিদ ইসলামের সঙ্গে ইইউ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক

বিএনপি প্রতিনিধিদের সঙ্গে আইসিএপিপি মহাসচিবের সাক্ষাৎ

এনসিপি আরো ১০০ উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থী ঘোষণা করবে

আইসিএপিপির সঙ্গে বৈঠকে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ এনসিপির

পরিবেশ দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের গাছ বিতরণ এনসিপির আরিফুলের

বন ধ্বংসকারী এখন পরিবেশমন্ত্রী: আসিফ মাহমুদ