হোম > রাজনীতি > এনসিপি

এনসিপির ইশতেহার: সব প্রতিষ্ঠানে পিতৃত্বকালীন ১ মাস ছুটির অঙ্গীকার

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফা ইশতেহার ঘোষণা করেছে। এর মধ্যে দেশের সব প্রতিষ্ঠানে পূর্ণবেতনে ছয় মাস মাতৃত্বকালীন ও এক মাস পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার অঙ্গীকার রয়েছে। ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শীর্ষক ৩৬ দফা ঘোষণার অংশ হিসেবে এ প্রতিশ্রুতি দেওয়া হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করে দলটি।

ইশতেহারে ১২টি অধ্যায়ে ভাগ করে বিভিন্ন খাতের কৌশল ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর মধ্যে নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন বিষয়ে ইশতেহারে বলা হয়েছে, সব প্রতিষ্ঠানে পূর্ণবেতনে ছয় মাসের মাতৃত্বকালীন এবং এক মাসের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করা হবে। প্রসবকালীন জটিলতার ক্ষেত্রে প্রয়োজনে অতিরিক্ত ছুটির ব্যবস্থা থাকবে।

এতে আরো বলা হয়েছে, সরকারি কর্মক্ষেত্রে নারীদের জন্য প্রতি মাসে এক দিন অর্ধবেতনে ঐচ্ছিক ‘পিরিয়ড লিভ’ চালু করা হবে। পরে দেশব্যাপী সব কর্মক্ষেত্রে পিরিয়ড লিভের বিধান বাধ্যতামূলক করা হবে। সে ক্ষেত্রে নারী শ্রমিকদের পিরিয়ড লিভের দিনের অর্ধবেতনে সরকারি ভর্তুকির ব্যবস্থা করা যেতে পারে।

এ ছাড়া সব সরকারি প্রতিষ্ঠানের জন্য ডে-কেয়ার সুবিধা বাধ্যতামূলক করা হবে। বেসরকারি প্রতিষ্ঠানের ডে-কেয়ার সুবিধায় প্রণোদনা দেওয়া হবে।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম