হোম > রাজনীতি > এনসিপি

মিরপুরে শাহ আলী মাজারে হামলার ঘটনায় এনসিপির উদ্বেগ ও নিন্দা

স্টাফ রিপোর্টার

গত ১৪ মে ২০২৬ ইং মিরপুরের ঐতিহ্যবাহী শাহ আলী মাজার এলাকায় সংঘটিত হামলা ও সহিংসতার ঘটনায় এনসিপি ঢাকা মহানগর উত্তর গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে।

ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি স্থানে এ ধরনের হামলা শুধু আইনশৃঙ্খলার অবনতিকেই নির্দেশ করে না, বরং এটি সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও জননিরাপত্তার জন্যও অশনিসংকেত। আমরা মনে করি, কোনো মতপার্থক্য কিংবা চর্চাকে কেন্দ্র করে সহিংসতা ও হামলার পথ কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।

সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি এনসিপি ঢাকা মহানগর উত্তর আহ্বান জানাচ্ছে, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এনসিপি ঢাকা মহানগর উত্তর মনে করে, মাজারকে কেবল একটি ধর্মীয় উপাসনা বা চর্চারকেন্দ্র হিসেবে দেখার পরিবর্তে এটি যেন ধর্ম, গোত্র ও মতভেদ নির্বিশেষে সব মানুষের জন্য সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সম্প্রীতির একটি উন্মুক্ত কেন্দ্র হিসেবে গড়ে ওঠে সে বিষয়ে গুরুত্বারোপ করা জরুরি। যুগ যুগ ধরে এ ধরনের স্থান আমাদের সমাজে পারস্পরিক সহাবস্থান, শ্রদ্ধাবোধ ও মানবিক সংযোগের প্রতীক হিসেবে ভূমিকা পালন করে আসছে।

একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থী, ভক্ত ও সাধারণ মানুষের জন্য মাজার এলাকাকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও সহনশীল আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের এসব কেন্দ্রকে ঘিরে যেন ভয়, সহিংসতা বা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ উভয়েরই দায়িত্ব।

আমরা সব শ্রেণি-পেশার মানুষকে শান্ত, সংযত ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাই। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা রক্ষায় সরকার ও জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এসআর

দুর্গাপূজার নিরাপত্তায় এখনই প্রস্তুতি নিতে হবে: আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সারজিস

শিগগিরই ৫০০ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি: সারজিস

পুনর্গঠিত হচ্ছে এনসিপি, আসছে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ ও গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় দ্রুত ব্যবস্থা না নিলে বুঝব ‘সবাই ভাগ পাবেন’

রাড্ডায় টাঙানো ‘সমমনা সমিতির’ সাইনবোর্ড সরাল এনসিপি

প্রধানমন্ত্রীর আসনে চাঁদাবাজির দুঃসাহস কাদের হতে পারে, প্রশ্ন নাহিদ ইসলামের