হোম > রাজনীতি > এনসিপি

এবার চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন: নাহিদ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাড্ডা, ভাটারা ও রামপুরা এলাকার ছাত্র-জনতা রক্ত দিয়ে ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল। আমাদের এই গণঅভ্যুত্থান কেবল সরকার বদলের জন্য ছিল না। আমরা জীবন দিয়েছিলাম রাষ্ট্র সংস্কারের জন্য, গণতন্ত্র, ইনসাফ ও সাম্য প্রতিষ্ঠার জন্য। এবারের নির্বাচন সেই ক্ষমতা কাঠামো পরিবর্তন এবং ভূমিদস্যু, চাঁদাবাজ ও ঋণখেলাপিদের পরাজিত করার নির্বাচন।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর নতুন বাজার এলাকায় নির্বাচনি প্রচারের অংশ হিসেবে পথসভায় ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা) আসনের ১০ দলীয় ঐক্যের প্রার্থী নাহিদ বলেন, শেখ হাসিনাকে উৎখাত করে নতুন ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য আমরা জীবন ও রক্ত দিইনি। এক চাঁদাবাজ চলে যাবে, আরেকজন সে জায়গা দখল করবে—এজন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি।

তার অভিযোগ, ছাত্র-জনতার গণজোয়ার দেখে একটি মহল ভিত হয়ে অপপ্রচার ও ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে। ইনশাআল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় জনগণেরই হবে।

এর আগে সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় মাঠে হাঁটতে ও প্রাতঃভ্রমণে আসা নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নাহিদ ইসলাম। এছাড়া রাজধানীর বাঁশতলা থেকে রামপুরা পর্যন্ত গণমিছিল হয়। এতে নাহিদ ইসলামের সঙ্গে এই আসনে জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাহার করা অ্যাডভোকেট আতিকুর রহমানও উপস্থিত ছিলেন।

যুক্তরাজ্য বিমানবন্দরে নাহিদ ইসলামকে অভ্যর্থনা

‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, মেজাজও হারিয়েছি’

চাঁদাবাজ ও মাটি খেকোদের বিরুদ্ধে হাসনাতের হুঁশিয়ারি

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

বোমা মেরে কণ্ঠ রোধ করা যাবে না: এমপি নুসরাত

এনসিপির উপদেষ্টা পরিষদে আসছেন যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না: সারজিস আলম