হোম > রাজনীতি > এনসিপি

নাগরিকের জীবন-জীবিকার নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: আরিফুল

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেছেন, সরকার বর্তমানে নাগরিকের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। সারাদেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

বুধবার বিকেলে রাজধানীর ফার্মগেট চত্বরে আনন্দ সিনেমা হলের সামনে এনসিপির ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোন আয়োজিত ‘শিশু মৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা, সারাদেশে বৃদ্ধি পাওয়া হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতির’ প্রতিবাদে শিশুদের জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

আরিফুল ইসলাম আদিব বলেন, দেশের শিশু মৃত্যুর হার বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একে অপরের ওপর দোষারোপ না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিশু মৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহিতার আওতায় এনে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, সম্প্রতি গাজীপুরে পাঁচজনকে হত্যার ঘটনা, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই এবং দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির বিস্তার জনগণের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সীমান্ত হত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানান আদিব।

এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যুর এই পরিস্থিতি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করে শিশু মৃত্যুর হার বন্ধ করতে হবে।

গুম প্রতিরোধ কমিশনের মোহাম্মদ কাইয়ুমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। বক্তারা অবিলম্বে শিশুদের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা, কার্যকর টিকাদান ব্যবস্থা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মাহিন তালুকদার ও ওহিদুজ্জামান সুমন, জাতীয় যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদ, এনসিপির ঢাকা মহানগর উত্তরের সহ-সাংগঠনিক সম্পাদক নুর আমিন খান ও তৌফিক নিয়াজসহ তেজগাঁও জোন এবং ঢাকা মহানগর উত্তরের নেতারা।

এআরবি

সরকারি ধান কেনার পুরো ব্যবস্থা সিন্ডিকেট নির্ভর: আতিক মুজাহিদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপি নেতা সিফাত

শুধু ভারত নয়, পুরো পৃথিবীতে আমরা কোনো রাষ্ট্রবিরোধী নই: সারজিস আলম

৫ মে হেফাজতের আন্দোলনে বিএনপির ভূমিকা নিয়ে নাহিদের প্রশ্ন

নবাগতদের যাচাই-বাছাইয়ে এনসিপির সার্চ কমিটি

এনসিপি ২০৩৬ সালের মধ্যে সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে: সারজিস

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী তালিকায় আছেন যারা

১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা

আজ দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার ছলচাতুরী করছে