হোম > রাজনীতি > এনসিপি

এনসিপির ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের দায়িত্বে ফাহিম-নাজমুল

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ক্রীড়া উইং ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ (এনএসএ) আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বিসিবির আরেক পরিচালক এম. নাজমুল ইসলাম।

এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম মহাসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ পাঁচজনকে সংগঠনটির উপদেষ্টা করা হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ ঘটে। অনুষ্ঠানের পর দেশের ক্রীড়াঙ্গনকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক, দায়িত্বশীল ও আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে ছয় মাসের জন্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

সংগঠনটির পাঁচ উপদেষ্টা হলেন—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারেক এ আদেল, জহিরুল ইসলাম মুসা, আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ও আহনাফ সাঈদ খান।

যুগ্ম আহ্বায়ক হয়েছেন সালমান মোহাম্মাদ জাভেদ, এম রফিকুল ইসলাম, জহির রায়হান, খালেক শিকদার ও আব্দুল মোনায়েম।

যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাহমুদুল হাসান রাকিব (দপ্তর), আবু বক্কর সিদ্দিক সুমন (সহদপ্তর), আব্দুল্লাহ আল মামুন (মিডিয়া), সাদিয়া ফাইরোজ (সহমিডিয়া), রাকিব হোসেন, নাঈম হাওলাদার ও জিনিয়া শারমিন রিয়া।

এ ছাড়া সংগঠনটির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আরমানুল ইসলাম নয়ন। কমিটিতে সংগঠক হিসেবে রয়েছেন ৩৬ জন এবং সদস্য হিসেবে রয়েছেন ৪৭ জন।

বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকের লড়াই মূলত আমাদের সবারই লড়াই: নাহিদ ইসলাম

পানি না দিলে ভারতকে করিডর-ট্রানজিট কোনোটিই নয়: নাহিদ ইসলাম

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

আসাদুজ্জামান নূর ছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার সাংস্কৃতিক খুঁটি ও চালিকাশক্তি: এনসিপি

আমার দেশ পত্রিকা ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্থানীয় নির্বাচনে এনসিপিকে বিজয়ী করতে হবে: আসিফ

এক স্বৈরাচার বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ ইসলাম

দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দ্রব্যমূল্য বাংলাদেশে: নাসীরুদ্দীন পাটওয়ারী

চার দফা দাবিতে আজ শাহবাগে এনসিপির গণবিক্ষোভ

তুরাগে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার লাশ উদ্ধার, নিরপেক্ষ তদন্ত চান নাহিদ