হোম > রাজনীতি > এনসিপি

যুবদলের নেতৃত্বে মব সন্ত্রাসের ঘটনায় জাতীয় যুবশক্তির নিন্দা

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা

আমার দেশ অনলাইন

চট্টগ্রামে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় জাতীয় যুবশক্তি। ছবি: সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংঘটিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় যুবশক্তি। সংগঠনটির মতে, এ ঘটনা সম্পূর্ণরূপে ন্যক্কারজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

জানা গেছে, চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন হাসনাত আব্দুল্লাহ। মনজুর আলম ২০১০ সালে বিএনপির পক্ষে নির্বাচিত মেয়র ও ২০১৫ সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন।

এছাড়াও ছিলেন দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা। খালেদা জিয়ার অসুস্থতার সময় বিভিন্ন কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। সে সময় এ ধরনের কর্মকাণ্ডে কোনো প্রতিবাদ দেখা না গেলেও, বর্তমানে তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর মব সন্ত্রাস চালানোকে স্পষ্ট দ্বিচারিতা ও রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ বলে মনে করছে সংগঠনটি।

জাতীয় যুবশক্তি এক বিবৃতিতে জানায়, রাজনৈতিক মতভেদ থাকা স্বাভাবিক হলেও তা কখনোই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

একই সঙ্গে, দেশের সকল রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

‘বাংলাদেশের অস্তিত্ব থাকবে না’—ভারতীয় বিধায়কের মন্তব্যে কড়া প্রতিবাদ এনসিপির

আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে: নাহিদ

সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসছে এনসিপি, থাকছেন নাহিদসহ চার নেতা

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

ভারতের জন্য বোঝা হাসিনা: সারজিস আলম

মুফতি তাকি উসমানীর সফর নিশ্চিত করতে না পারা স্বরাষ্ট্রমন্ত্রীর চরম ব্যর্থতা: ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স

স্বরাষ্ট্রমন্ত্রী কি বার্ষিক ছুটিতে, নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রশ্ন

এবি পার্টি চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির তীব্র নিন্দা

ফ্যাসিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির কর্মসূচি ঘোষণা