হোম > রাজনীতি > এনসিপি

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ

আমার দেশ অনলাইন

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, বিএনপি সরকার তাই করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে দলের গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে দলীয়করণ চলছে। রাষ্ট্রের অর্থ ব্যয় করে নিজেদের ব্র্যান্ডিং করছে বিএনপি। জনগণের রায়কে দলটি অবমাননা করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে দেশ রক্ষায় জুলাইয়ের মতো আবারো সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

এ সময় দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে—এমন কথা বলা হলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। সারাদেশে ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

আখতার হোসেন আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতেও ব্যর্থ হচ্ছে সরকার।

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে

জাতীয় নারী শক্তির আংশিক কমিটি ঘোষণা

জেলা পরিষদের প্রশাসকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: নাহিদ ইসলাম

এই সংসদের কোনো মূল্য নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ: নাহিদ

আমাদের লাগবে মিলাদ পড়ানোর হুজুর, রাষ্ট্র গঠনে আলেমদের কাজ কী—কেন বললেন এনসিপির মাওলানা মাহদি

আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ

এনসিপির সুপার সিক্সটিন কী, কারা আছেন

ভারতের মুসলিমদের অধিকার নিয়ে সোচ্চার হওয়ার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

এনসিপির ১৯৫ সদস্যের পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বাবরি মসজিদ ধ্বংসের ধারাবাহিকতায় আসামে মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদে ধ্বংসযজ্ঞ